সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির (CWU) ফল ২০২৬ সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান

সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির (CWU) ফল ২০২৬ সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান

এক আনন্দমুখর অনুষ্ঠানের মধ্য দিয়ে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির (CWU) ফল ২০২৬ সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আজ বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১:০০টায় অনুষ্ঠিত এ আয়োজনে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী, নৃত্যশিল্পী ও নৃত্যশিক্ষক অর্থি আহমেদ।
এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. পারভীন হাসান, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন জনাব কাজী জাহেদুল হাসান, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, নবাগত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকগণ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, গেস্ট অব অনার, প্রাক্তন শিক্ষার্থী, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন ও উপাচার্য নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা জ্ঞাপন করে বক্তব্য প্রদান করেন। বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন কাজী জাহেদুল হাসান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধূলায়ও উৎসাহিত হয়ে ওঠার প্রতি গুরুত্ব আরোপ করেন।
বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ নিজ নিজ বিভাগের একাডেমিক কার্যক্রম, পাঠ্যক্রম এবং ভবিষ্যৎ পেশাগত সম্ভাবনা তুলে ধরেন। এছাড়া ইন্টারঅ্যাকটিভ সেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় জীবন ও একাডেমিক কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীরা সরাসরি জানার সুযোগ পায়।
নৃত্য ও সংগীত পরিবেশনা অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। নবীনবরণকে আরও প্রাণবন্ত করতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বর্ষাবরণ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে বাহারি খাবারের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি ছিল উষ্ণ, বর্ণিল ও স্মরণীয়। সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি পরিবার নবাগত সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে এবং তাদের সফল ও সমৃদ্ধ শিক্ষাজীবন কামনা করছে।