সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির (CWU) ফল ২০২৬ সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান
এক আনন্দমুখর অনুষ্ঠানের মধ্য দিয়ে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির (CWU) ফল ২০২৬ সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আজ বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১:০০টায় অনুষ্ঠিত এ আয়োজনে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী, নৃত্যশিল্পী ও নৃত্যশিক্ষক অর্থি আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. পারভীন হাসান, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন জনাব কাজী জাহেদুল হাসান, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, নবাগত শিক্ষার্থী এবং…