শোক বার্তা

শোক বার্তা

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান আজ ১৪ মে ২০২০ তারিখে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ওয়া রাজিউন)। তাঁর মৃত্যুতে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি গভীরভাবে শোকাভিভূত। ড. আনিসুজ্জামানের মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।

শিক্ষাক্ষেত্রে তাঁর অবদানের জন্য সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির তরফ থেকে ড. আনিসুজ্জামানকে বিগত ১৬ অক্টোবর ২০১৯ তারিখে বিশেষ সম্মাননা জ্ঞাপন করা হয়েছিল। এ সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানে যোগ দিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে তিনি আমাদের গৌরবান্বিত করেছিলেন। সে স্মৃতি আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তাদের মধ্যে আনেক কাল উজ্জ্বল হয়ে থাকবে।

আজ এই শোকের দিনে আমরা ড. আনিসুজ্জামানের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি

All Events & Highlights