A Close Peek into the World of Advertising
২ মে, ২০১৯ তারিখে সেন্ট্রাল উইমেন্স ইউনির্ভাসিটি বিজনেস ক্লাব আয়োজিত "A Close Peek into the World of Advertising" শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডকম লিমিটেড এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারপার্সন গীতিআরা সাফিয়া চৌধুরী। অনুষ্ঠানটি শুরু হয় বিজনেস ক্লাবের মডারেটর ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশান ডিপার্টমেন্টের সিনিয়র লেকচারার মেহদিনা কবির তামান্নার শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে। তারপর গীতিআরা সাফিয়া চৌধুরী তাঁর বক্তব্য উপস্থাপন করেন। বক্তব্য শেষে তিনি শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে অতিথিকে ক্রেস্ট ও উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানানো হয়। সবশেষে "বিজনেস কুইজ সিজন ৩" এর পুরস্কার…